০৪ মে ২০২৬

দৈনন্দিন

ওসমানীনগরে সাবেক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে তালামীযের মতবিনিময়

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ২১ জুন, ২০২৫ ১:৩৬ অপরাহ্ন


বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার নবগঠিত কমিটি সংগঠনের সাবেক নেতৃবৃন্দ ও ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করেছে।


শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ওসমানীনগরের গোয়ালাবাজারের একটি পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি জাকির হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল।


সভায় বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী, ওসমানীনগর উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা এম এ রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আজাদ আলী, সাংবাদিক কাজী আবুল কালাম আজাদ, ওসমানীনগর উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আসাব আলী, মাওলানা সালেহ আহমদ, মাহবুব খাঁন ও আব্দুল তোয়াহিদ তুহিন।


এছাড়া উপস্থিত ছিলেন তালামীযের উপজেলা নেতৃবৃন্দ—সহ সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার পলাশ, সহ প্রচার সম্পাদক সমুজ আলী, সহ অফিস সম্পাদক সুমেল আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক লোকমান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, সহ সম্পাদক আলী আসগর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু বকর, মাহিদ আহমদ, মিজান আহমদ প্রমুখ।


এদিকে, তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার নেতারা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি জুবেল আহমদ সেকেল, সহ সভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক কবির আহমদ, সহ সাধারণ সম্পাদক জুবেল আহমদ ও দপ্তর সম্পাদক জিতু আহমদ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

তালামীযে ইসলামিয়া ওসমানীনগর, মতবিনিময় সভা, নবগঠিত কমিটি, ওসমানীনগর প্রেসক্লাব, আনজুমানে আল ইসলাহ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ