২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ২১ জুন, ২০২৫ ১:১০ অপরাহ্ন
ইসলামী আন্দোলন বাংলাদেশ (সিলেট বিভাগ) সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ' জণগনের ভোটাধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু নির্বাচনী মাঠ উম্মূক্ত হলেও তা যেন থমকে যাচ্ছে বারবার। আমাদের নীতি আছে, আমাদের গঠনতন্ত্রও আছে, সে অনুযায়ী সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে।
শুক্রবার (২০জুন) রাত ১০টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ হলরুমে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূলের দায়িত্বশীলদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, পীরসাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন জাতীয় রাজনীতিতে অপিরহার্য। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতাকে যারা নির্বিচারে হত্যা করেছে। তাদের বিচার করতে হবে। সংস্কার করতে হবে। কিভাবে বিচার ও সংস্কার করবেন তা খোলাসা করে বলতে হবে। আর একটি সৌহার্দ্যপূর্ন নির্বাচন করতে হবে। ফ্যাসিস্টদের মতো আসন ভাগাভাগির ভাওতাভাজি নির্বাচন আমরা চাই না। তিনি দলের প্রত্যেক নেতাকে ধর্মীয় মূল্যবোধে ও মানবতার কল্যাণে কাজ করে দল পরিচালনা করে এগিয়ে যাওয়ার নির্দেশনা দেন।
পরে প্রার্থী বাছাইয়ে ভোটগ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের উপর ভিত্তি করেই নির্বাচনের আগে কেন্দ্রীয় কমিটি দলের (হাতপাখা) প্রার্থী ঘোষণা দিবেন বলে জানান প্রধান অতিথি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দিনের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ শাখার সভাপতি শাহেদ মিয়া এবং ইসলামী ছাত্র আন্দোলনের বিশ্বনাথ শাখার সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দীয় মজলিশ শুরা সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি মুফতি সাঈদ আহমদ, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসহাক আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, জেলা শাখার সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ফয়জুর রহমান, সহসভাপতি বশিরুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওনালা আবু বক্কর, দ্বীনি সংগঠন ওসমানীনগরের সভাপতি মাওলানা হারিছুর রহমান।
ইসলামী সংগীত পরিবেশন করেন, ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বনাথ উপজেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফিজ আতিকুর রহমান।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মুহাম্মদ আমির উদ্দিন নির্বাচনে অংশ নিয়ে হাতপাখা প্রতীকে ১ হাজার ৭৪০ ভোট পান তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিলেট-২ নির্বাচন, হাতপাখা প্রতীক, বিশ্বনাথ ওসমানীনগর নির্বাচন, প্রার্থী বাছাই সভা