
কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেল ৪টায় ক্লাব কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও দৈনিক সিলেট বাণী পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক এম.এ হান্নান।
শপথ গ্রহণকারীদের মধ্যে ছিলেন, সভাপতি নিজাম উদ্দিন, সহসভাপতি আব্দুন নুর ও তাওহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহসম্পাদক মুমিন রশিদ, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফিজ আহমদ সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজ সিদ্দিকী।
শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ শিপার আহমদ চৌধুরী ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সিলেট বাণী'র চিফ রিপোর্টার কাওছার আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার ও সংবাদকর্মী ওহিদুল ইসলাম।
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘১২ জুন উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। এই ক্লাবের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সুশীল সমাজ এবং প্রশাসনের সহযোগিতায় আমরা কৃতজ্ঞ।’
তিনি বলেন, ‘২০০২ সালে প্রতিষ্ঠিত কানাইঘাট প্রেসক্লাব দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও উন্নয়নে গৌরবজনক ভূমিকা রেখে চলেছে। নতুন কমিটি সেই ধারাবাহিকতা বজায় রেখে পেশাদার ও ন্যায্য সাংবাদিকতার মাধ্যমে কানাইঘাটকে এগিয়ে নিতে কাজ করবে।’
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
কানাইঘাট প্রেসক্লাব, প্রেসক্লাব নির্বাচন ২০২৫-২৭, সাংবাদিক শপথ অনুষ্ঠা


