
সিলেটের দক্ষিণ সুরমায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার পেরেরচক বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঝর্ণা বেগম (৩৫) উপজেলার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। মোগলাবাজার থানার সাব ইনস্পেকটর (এসআই) আলিফ আহমদ সিলেট ভয়েসকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বুধবার দুপুরে শ্রীরামপুরে যাওয়ার পথে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা তার স্বামী ও সন্তানরা আহত হন। পরে আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সিয়াম আহমদ (১০) মারা যান।'
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
দক্ষিণ সুরমা দুর্ঘটনা, সিলেট প্রাইভেটকার দুর্ঘটনা, মা ছেলে নিহত, সড়ক দুর্ঘটনা সিলেট, পেরেরচক বাইপাস দুর্ঘটনা


