
সিলেটের জকিগঞ্জে বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১২জন আহত হয়েছেন। বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ইউনিয়ন অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাহাব উদ্দিন সাবু (৪৮)। তিনি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রাড়িগ্রামের বাসিন্দা মৃত শফিকুর রহমানের ছেলে ও দুর্ঘটনাকবলিত টমটমের চালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনে ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস জকিগঞ্জের দিকে যাচ্ছিল। কালিগঞ্জ ইউনিয়ন অফিস এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটম চালক সাহাব উদ্দিন সাবুর মৃত্যু হয়। গুরুতর আহত হন বর-কনেসহ আরও অন্তত ১২যাত্রী। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, দুর্ঘটনায় টমটম চালকের মৃত্যু হয়েছে। মরদেহ জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সেখানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
জকিগঞ্জ সড়ক দুর্ঘটনা, বরযাত্রী দুর্ঘটনা, সিলেট টমটম সংঘর্ষ, মাইক্রোবাস দুর্ঘটনা, সিলেট এমএজি ওসমানী হাসপাতাল


