ওসমানীনগর তালামীযে ইসলামিয়ার নেতৃত্বে জাকির–জুমান
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৬ জুন, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ন
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সন্ধ্যায় নগরীর কাজলশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন (৪৬)। তিনি নগরীর কাজলশাহ এলাকার মৃত আলা উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জসিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলায় জড়িত ছিলেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
সিলেট আন্দোলনে হামলা, বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট, আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার, ছাত্র জনতার আন্দোলন