০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

ওসমানীনগরে স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর বিষপানে আত্মহত্যা

প্রতিনিধি, ওসমানীনগর, সিলেট

প্রকাশঃ ১৫ জুন, ২০২৫ ৭:৪১ অপরাহ্ন


সিলেটের ওসমানীনগরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বিষপান করে আত্মহত্যা করেছেন স্ত্রী তাসলিমা বেগম (৩০)। রোববার (১৫ জুন) ভোরে হাসাপাতালের নেওয়ার পর তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার (১৪ জুন) সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর বিষপান করেন স্ত্রী তাসলিমা। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগি বকসুতা গ্রামের কোখন মিয়ার স্ত্রী।

জানা যায়, কাজের সুবাদে গত ৬ মাস ধরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামের রইছ উল্যার বাড়ির কলোনিতে তিন সন্তানসহ বসবাস করে আসছিলেন ওই দম্পতি। শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে একপর্যায়ে ঘরে থাকা ছারপোঁকা নিধনের বিষ পান করে আত্মহত্যার চেষ্ঠা করেন তাসলিমা। 

এ ঘটনায় রাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আজ ভোরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ওসমানীনগর থানা পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

তাসলিমার আত্মীয় আজিজুল ইসলাম বলেন, 'স্বামীর সাথে ঝগড়া করে বিষপান করলে রোববার ভোরে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়িতে নিয়ে যাচ্ছি।'
 
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, 'হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মোড়োডেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'  


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ওসমানীনগর আত্মহত্যা, স্ত্রী বিষপান করে আত্মহত্যা, সিলেট আত্মহত্যার খবর, তাসলিমা বেগম আত্মহত্যা, স্বামী-স্ত্রীর ঝগড়া আত্মহত্যা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ