জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৪ জুন, ২০২৫ ৮:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার (এসপি) তোফায়েল আহমেদ। শনিবার (১৪) জুন বাৎসরিক পরিদর্শনের আওতায় শাল্লা থানা পরিদর্শন করেন তিনি।
এসপি তোফায়েল আহমেদ দুপুর ১টায় শাল্লা থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অর্নার প্রদান করা করে। এরপর শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান ও অন্যান্য পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি নবনির্মিত পুশব্যারাক, পুলিশ সদস্যদের বসবাসের জন্য নির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট পরিদর্শন করেন।
এরপর থানার অফিসিয়াল কাজকর্ম শেষে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন এসপি।
মতবিনিময়কালে তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নেন। সেইসঙ্গে শাল্লা থানার পুলিশকে আইন-শৃঙ্খলা বিষয়ে সতর্ক থাকাসহ প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
শাল্লা থানা, থানা পরিদর্শন