দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৫ ৩:২৩ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট হারিয়ে যাওয়া ৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। সোমবার সকালে এ সকল হারানো মোবাইলগুলো তাদের মালিকদের কাছে তুলে দেয়া হয়।
জানা গেছে, গেল ৬ মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সময়ে বিভিন্ন ব্যক্তির সাধারণ ডায়েরির ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এই মোবাইল ফোনগুলো বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মাদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দিলে তাঁরা দ্রুততম সময়ে তাঁদের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সিলেট মেট্রোপলিটন পুলিশ, সাইবার ক্রাইম ইউনিট, মোবাইল ফোন উদ্ধার, হারানো মোবাইল, সাধারণ ডায়েরি, SMP খবর, মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া, সাইবার ক্রাইম সিলেট, প্রযুক্তির সহায়তায় উদ্ধার, মোবাইল ফেরত