০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

দিরাইয়ে বিএনপির ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ জুন, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল আজহার পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১২ জুন) দুপুরে দিরাই পৌর শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুর রহমান চৌধুরী মিশুর পরিচালনায় এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, হুমায়ুন কবির তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদারসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে সভায় জানান বক্তারা।

অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি রাজনৈতিক আন্দোলন ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

রাজনীতি, বিএনপি, দিরাই

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ