১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

চাচাতো ভাইকে হত্যা : ঘটনার দুই বছর পর গ্রেফতার ৩

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৫ ৩:০৭ অপরাহ্ন

ছবিঃ গ্রেফতারকৃত তিন আসামী

সুনামগঞ্জের শাল্লায় আলোচিত হেলাল মিয়া হত্যা মামলার প্রায় দুই বছর পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার কার্তিকপুর গ্রামে অভিযান চালিয়ে হেলাল মিয়ার আপন চাচাতো তিন ভাইকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— কার্তিকপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইউসুফ মিয়া, রিকসন মিয়া ও আলমগীর মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম।


পুলিশ জানায়, ২০২৩ সালের ২৭ জুন সাতপাড়া বাজারে একটি খাস জমিতে দোকানঘর নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ঘটে ইউসুফ মিয়া ও মুজিবুর রহমানের সঙ্গে। ওই সময় হেলাল মিয়া ছিলেন হবিগঞ্জের আজমীরিগঞ্জে। কিন্তু দুপুরের পর এলাকায় ফিরলে দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে যায়। পরে রাতে তার ক্ষতবিক্ষত মরদেহ শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।

ওসি শফিকুল ইসলাম জানান, “পিবিআইয়ের রিকুইজিশনের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে হেলাল মিয়া হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।”


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হেলাল মিয়া হত্যা, শাল্লা হত্যা মামলা, সুনামগঞ্জ হত্যাকাণ্ড, কার্তিকপুর গ্রেফতার, পিবিআই তদন্ত, জমি নিয়ে সংঘর্ষ, শাল্লা থানা খবর, সুনামগঞ্জ নিউজ, চাচাতো ভাই হত্যা, খাস জমি বিরোধ, হেলাল মিয়া হত্যাকাণ্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ