সিলেটে ভারী বৃষ্টিপাতের আভাস, বজ্রপাতের শঙ্কা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৫ জুন, ২০২৫ ৯:০৭ অপরাহ্ন
প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র পাঁচদিন পর পুনরায় খুলে দিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জের সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের নিষেধাঙ্গা আগামীকাল ৬ জুন শুক্রবার হতে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সর্বসম্মতক্রমে তুলে নেওয়া হলো।
এছাড়া জনস্বার্থে জারীকৃত এ আদেশ অতি দ্রুত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীগুলোর পানি দ্রুত বেড়ে বিভিন্ন নিম্নাঞ্চল ও পর্যটনকেন্দ্রগুলো পানিতে তলিয়ে যায়। এতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১ জুন সাদাপাথর পর্যটনকেন্দ্রটি সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।
সাদাপাথর পর্যটনকেন্দ্র খুলে দেওয়া, কোম্পানীগঞ্জ পর্যটন আপডেট, সিলেট পর্যটন কেন্দ্র ২০২৫, ভোলাগঞ্জ সাদাপাথর প্রশাসনিক বিজ্ঞপ্তি