চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় এনসিপির ওপর হামলার অভিযোগ ডা. মিতুর
দৈনন্দিন
প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলা-মামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছনে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে সিলেটের কানাইঘাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ তুলেন।
ডা. মাহমুদা মিতু বলেন, ‘মাঠে দাঁড়ালে আপনার চাঁদাবাজি, আপনার নেতা-কর্মীদের খাওয়া বন্ধ হয়ে যায়। আজকে সেই জন্য আপনারা আমাদের ওপর হামলা-মামলা চালাচ্ছেন।’
তিনি বলেন, ‘শেষ কথা বলে আমি চলে যাই—আজকে ১৮ বছরের ছেলের চোখ তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ‘২৪-এর পরে এটা একটা কলঙ্কজনক অধ্যায়।
ডা. মাহমুদা মিতু উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা যে যেভাবে করেন না কেন, অন্যায়ের সঙ্গে কখনো মাথা নত করবেন না।’
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’ ইত্যাদি স্লোগান দেন।
এনসিপি, মাহমুদা মিতু, কানাইঘাট, জুলাই পদযাত্রা, চাঁদাবাজির অভিযোগ