১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

আধিপত্যের জেরে জগন্নাথপুরে দু'পক্ষের সংঘর্ষ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ন

ছবিঃ জগন্নাথপুরের মানচিত্র

আধিপত্যের জের ধরে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল শনিবার সন্ধ্যায়  উপজেলার ২নংপাটলী ইউনিয়নের সাচায়ানী নন্দিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্যের জেরে নন্দিরগাঁও গ্রামের ফজর আলী এবং আব্দুর নুরের পক্ষের লোকজনদের মধ্যে  দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত শুক্রবার জুম্মার নামাজের পর আব্দুর নুর ও মনির উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে, দু’পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়েন। পরে স্থানীয়রা এসে সালিশের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।


এ ঘটনায় আকমল হুসেন (৩০), আজমল হুসেন (২৭),আবদান হুসেন (৩৭),জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য, তাজমল হুসেন (২৪) সহ আরো অনেকে আহত হয়েছেন। 
 

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, 'অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'





শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সংঘর্ষ, অপরাধ, জগন্নাথপুর, আহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ