সিলেটের নতুন ডিসিকে ফেসবুকে সারওয়ার আলমের অভিনন্দন
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমে সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে রাজনগর। সোমবার (১৩ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্বীকৃতির কথা জানানো হয়।
‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপুর ১২টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক আবদুল লতিফ মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পরিকল্পনা সহকারী বিউটি দে ও মোজ্জামেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক জসিম উদ্দিন ভূঁইয়া, সহকারী পরিচালক চৌধুরী রাজীব মোস্তফা, ডা. সুবিমল চন্দ্র, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, বেসরকারি সংস্থা সীমান্তিকের প্রতিনিধি সাইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুসেন শাহ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রাব্বানী খান।
এছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা আমির আবুর রাইয়ান শাহীন, রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি শংকর দুলাল দেব এবং কামারচাক ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মী হিসেবে নির্বাচিত হন কিশোর কুমার দেব, জান্নাতুল নাহার শিউলি ও ইতি চক্রবর্তীসহ আরও অনেকে। সভা শেষে তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও গাছের চারা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, জেলার সাতটি উপজেলার মধ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমের এই স্বীকৃতি রাজনগরবাসীর জন্য একটি বিশেষ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
রাজনগর, মৌলভীবাজার, পরিবার পরিকল্পনা, বিশ্ব জনসংখ্যা দিবস, শ্রেষ্ঠ উপজেলা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আবদুল লতিফ মোল্লা, বিপুল সিকদার, রাজনগর উপজেলা, স্বাস্থ্যসেবা, জনসংখ্যা দিবস, মৌলভীবাজার সংবাদ