গোলাপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩
দৈনন্দিন
প্রকাশঃ ১০ জুলাই, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। নিহত আশরফ মিয়া আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার বাবা।
স্বজন ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার বিকেলে নদীভাঙনের আশঙ্কার খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় অনেকের মতো আশরফ মিয়ার পরিবারের সদস্যরাও নিরাপদ স্থানে সরে যান। তবে বৃদ্ধ আশরফ মিয়া ঘরেই থেকে যান।
রাতভর বন্যার পানি বাড়তে থাকায় তিনি ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপজেলার টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বলেন, আশরাফ আলীর মৃত্যুর খবরটি অত্যন্ত হৃদয়বিদারক। এলাকাটি বন্যার পানিতে তলিয়ে থাকায় চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে সতর্ক থাকার জন্য মাইকিং ও প্রচার করছি। বন্যাদুর্গত এলাকায় এমন মৃত্যু আমাদের জন্য খুবই দুঃখজনক। তার পরিবারের পাশে আমরা আছি এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের চেষ্টা করবো।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদও বিষয়টি নিশ্চিত করে জানানা, বন্যার পানিতে ডুবেই আশরফ মিয়ার মৃত্যু হয়েছে।
মৌলভীবাজার, বন্যা, সিলেট, রাজনগর, মৃত্যু