০২ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / বিচার

সিলেটে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ জুলাই, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন


সিলেটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১ জুলাই) সিলেটের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। 


সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নূর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিশ্বনাথ থানার শাহবাজপুর এলাকার মো. আশিক আলীর ছেলে জয়নাল আবেদিন (২৫) ও কান্দিরগাও এলাকার মো. মঈনুদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫)। 


আদাল সূত্রে জানাযায়, ২০১২ সালের ২৭ নভেম্বর বিকালে বাড়ি থেকে নানার বাড়ি যাওয়ার পথে জয়নাল ওই কিশোরীকে তার বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে একটি বসতঘরে নিয়ে যান। সেখানে আগে থেকেই উপস্থিত নাজিম উদ্দিনের সাথে পালাক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ধর্ষণের পর জয়নাল ঘর থেকে বেরিয়ে গেলে কিশোরী তার মোবাইল ফোন ব্যবহার করে নিজের মায়ের কাছে ঘটনা জানান। মা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন এবং পরদিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই কিশোরী চারদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


এ ঘটনায় ২০১২ সালের ১ ডিসেম্বর বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেয় বিজ্ঞ আদালত।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কিশোরী ধর্ষণ, ফাঁসির আদেশ, আদালত, অপরাধ, বিচার, ধর্ষণ মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ