০২ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / মামলা

প্রতারণা মামলায় কারাগারে এসএমপির কোতোয়ালি থানার এসি সোহেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১ জুলাই, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন

ছবিঃ সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিন। সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সোহেল উদ্দিনকে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


বুধবার (১ জুন) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালত-১৫-এ সিআর-২৩৪১/২০২২ নম্বর মামলায় হাজির হলে বিচারক নাজনীন আক্তার তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আদালত সূত্রে জানা গেছে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা ওই মামলায় এএসপি সোহেল উদ্দিন জামিনে ছিলেন। গত মাসে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়।


এদিকে, এএসপি সোহেল উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি মামলারও বুধবার বিচার কার্যক্রম শুরুর দিন ধার্য ছিল।


বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসলেহ উদ্দিন জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় সোহেল উদ্দিনের জামিন বাতিল করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।


এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম সিলেট ভয়েসকে বলেন, একটি মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে আমরাও জানতে পেরেছি।  


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

প্রতারণা, অর্থ আত্মসাৎ, পুলিশ কর্মকর্তা, এসএমপি, সিলেট, কারাগার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ