১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

সিলেটে তুষার হত্যাকাণ্ডের ঘটনায় আরও ২ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৫ ৬:৫৪ অপরাহ্ন

ছবিঃ নিহত তুষার আহমেদ চৌধুরী (২১)

সিলেটে চা বাগানে চাঞ্চল্যকর তুষার আহমেদ চৌধুরী (২১) হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোর রাতে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মাদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

  

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের বালাগঞ্জের জালালপুর এলাকার মো. সুনাফর আলীর ছেলে পারভেজ (২০) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার রন্নারচর গ্রামের সোমলাল দাশের ছেলে রাজু দাস (২৩)।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,  রোববার ভোর রাত ২টার দিকে গাজীপুরের কালিগঞ্জ এলাকা থেকে  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আসামিদের সিলেট এয়ারপোর্ট  থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যের ভিত্তিতে গত  শনিবার (১৯ এপ্রিল) জিন্দাবাজারের গ্যালারিয়া শপিং কমপ্লেক্সের এক দোকান কর্মচারী পারভেজকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, শপিংমল থেকে আটক হওয়া পারভেজ  তুষার হত্যার মূল আসামি নয়।


এর আগে, গেল মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নগরীর দলদলি চা বাগানের পাশে হত্যার স্বীকার হোন তুষার। ঘটনার আড়াই ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল আসামি জাবেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

 
নিহত তুষার আহমেদ চৌধুরী (২১) নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর বড় ছেলে।  



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেটে তুষার হত্যা, হত্যা, খুন, সিলেট, চা বাগান, তুষার, পুলিশ, গ্রেপ্তার, অপরাধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ