৩০ জুন ২০২৬

অপরাধ-বিচার / বিচার

টিম গঠনের চার মাসেই সিলেটে পুলিশের অভিযানে ২৩০টি মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৯ জুন, ২০২৬ ১:২১ অপরাহ্ন


গঠনের মাত্র চার মাসের মধ্যে ২৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার ক্রাইম ও জিনিয়া টিম ইউনিট। এর মধ্যে সর্বশেষ আজ সোমবার (২৯ জুন) ৬৮টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

গত ২২ ফেব্রুয়ারি পুলিশ কমিশনারের নির্দেশে মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করা হয়। এরপর থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে দলটি।

মহানগরের ছয়টি থানা থেকে প্রাপ্ত মোট ৮৩০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে সর্বশেষ ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। হারিয়ে যাওয়ার পর জিডি করা প্রকৃত মালিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে টিমটি।

হারানো ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মালিক। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে হারানো মোবাইল ফিরে পাওয়ার আনন্দে অনেকের চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি ও সন্তুষ্টির ছাপ। তারা সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী নাগরিকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিয়ে বলেন, পুরোনো বা ব্যবহৃত মোবাইল ফোন কেনার সময় বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করার করে নিবেন। রসিদ বা মেমো সংরক্ষণ এবং বাক্সে উল্লেখিত আইএমইআই নম্বরের সঙ্গে সেটের আইএমইআই নম্বর মিলিয়ে নিবেন তাছাড়া বিশেষ করে রাস্তাঘাটে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে বা অনলাইনে অস্বাভাবিক কম মূল্যে কোনো ডিভাইস কিনবেন না কারণ সেগুলো চোরাই বা অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আশঙ্কা থাকে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, সাইবার,মেট্রোপলিটন পুলিশ, এসএমপি, ডিবি-সাইবার ক্রাইম, জিনিয়া টিম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ