বড়লেখায় রাজনৈতিক সহিংসতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জুন, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন
সিলেট মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৬৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক পাঁচজনসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করে এই মামলা করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আহমদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত)-এর ১৩(৯)(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি (নং ২৬/০৬/২০২৬) দায়ের করেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি নিজেই এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে সাতটার দিকে সিলেট মহানগরীর নবাব রোডে পিডিবি অফিসের সামনে থেকে মদিনা মার্কেটের দিকে নিষিদ্ধ সংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে এবং পরে আরও একজনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। আটককৃতরা হলেন ইব্রাহিম মোস্তফা মাহী, সানিয়াত আহমদ, রেদুয়ান আহমদ রাব্বী, আশরাফুল আহমদ শাহী ও সাকির আহমদ।
এ ব্যাপারে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, গ্রেপ্তার পাঁচজনকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট, আওয়ামী লীগ, পুলিশ, মামলা