সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ জুন, ২০২৬ ৩:০৭ অপরাহ্ন
কুমিল্লার বরুড়ায় পারিবারিক সম্পত্তি ও জমি বিরোধের জেরে সংঘটিত জসীম উদ্দিন হত্যা মামলার প্রধান পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন (৩২)। তিনি কুমিল্লার বরুড়া থানার ধনিশ্বর এলাকার আলী আকবরের ছেলে।
র্যাব জানায়, নিহত জসীম উদ্দিন একই এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক ও প্রতিবেশীদের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি।
গত ১৫ মার্চ বিরোধের জেরে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে জসীম উদ্দিন ও তার স্ত্রী বাধা দেন। এ সময় তাদের মারধর করা হয়। আহত অবস্থায় চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে আসেন।
পরদিন ১৬ মার্চ সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জসীম উদ্দিনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা ঘরে ভাঙচুর চালায় এবং জসীম বাধা দিতে গেলে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাকে মারধর করে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি নাজমুল হোসেন পলাতক ছিলেন। পরে র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, আটক আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বরুড়া হত্যা মামলা, জসীম উদ্দিন হত্যা, র্যাব-৯ গ্রেপ্তার, সিলেট থেকে আসামি আটক, নাজমুল হোসেন, কুমিল্লা বরুড়া, জমি বিরোধ হত্যা, বাংলাদেশ ক্রাইম নিউজ, পলাতক আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা বাহিনী অভিযান