০৪ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী, পুরস্কার বিতরণ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৭ মে, ২০২৫ ৩:৫৪ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে ছয় দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলা কৃষি কার্যালয়ের প্রশিক্ষণ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন শীল।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাজন আকন্দ, এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন এবং উপজেলা খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন।

পরে মেলায় অংশগ্রহণকারী স্টল ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছাদ বাগানে সেরা হওয়ায় অন্বেষা মজুমদার প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কৃষি প্রযুক্তি মেলা, জগন্নাথপুর কৃষি মেলা, সুনামগঞ্জ কৃষি প্রযুক্তি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ