০৬ জুন ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

গোলাপগঞ্জে ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২২ মে, ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ন


সিলেটের গোলাপগঞ্জে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদ নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

 

নিহত কবির আহমদ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কবির আহমদ বৃহস্পতিবার রাতে হেতিমগঞ্জ বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সিলেট-জকিগঞ্জ সড়কের নয়া মসজিদের সামনে পৌঁছামাত্র পিছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এদিকে, দুর্ঘটনার পরপরই সড়কের উভয় পাশে প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার দুই ঘন্টা পরও পুলিশ ঘটনাস্থলে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় জনতা। পরে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাদের ধাওয়া করেন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গোলাপগঞ্জ, ট্রাকচাপা, বাইসাইকেল আরোহী, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ