গোয়াইনঘাটে নাতনিকে ঘর থেকে তুলে নিতে বাধা দেওয়ায় দাদিকে হত্যা
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৬ মে, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্যে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মালেক খান (৪৫)। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের হরুপ খানের ছেলে।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আটঘর) গ্রামের বাসিন্দা বারিক মিয়ার ছেলে কামরুল মিয়া যুক্তরাজ্যে যাওয়ার জন্য তানভীর খান, মুহিউদ্দিন খান ও মালেক খানের সঙ্গে চুক্তিবদ্ধ হন। চুক্তি অনুযায়ী, ২৫ লাখ টাকার বিনিময়ে তাঁকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর কথা ছিল।
অভিযোগে বলা হয়, আসামিদের কথায় বিশ্বাস করে কামরুল মিয়া জায়গাজমি বিক্রি করে বিভিন্ন সময়ে ব্যাংকের মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকা এবং নগদে আরও ৬ লাখ ৫০ হাজার টাকা দেন। তবে দীর্ঘ সময় পার হলেও তাঁকে বিদেশে পাঠানো হয়নি। বরং জাল ভিসা দিয়ে দুইবার বিমান টিকিট কাটিয়ে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।
ভুক্তভোগী কামরুল মিয়া বলেন, লন্ডনে পাঠানোর কথা বলে আমার কাছ থেকে ২৫ লাখ টাকা নেওয়া হয়েছে। জায়গাজমি বিক্রি করে টাকা দিয়েছি। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি। মামলা করার পর থেকে দালালরা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
অভিযুক্ত তানভীর খান ও মুহিউদ্দিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
যুক্তরাজ্য, প্রতারণা, আটক, জগন্নাথপুর