১৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৫ মে, ২০২৬ ৮:১০ অপরাহ্ন


আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১৫ মে) প্রকাশিত সিলেটের ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দমকা কিংবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, সিলেটে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়ায় ৯৩ শতাংশে।

বৃষ্টিপাতের হিসাবে, ১৪ মে সকাল ৬টা থেকে ১৫ মে সকাল ৬টা পর্যন্ত ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল শনিবার সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, বৃষ্টিপাত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ