০৪ মে ২০২৬

দৈনন্দিন

সাইকেল উপহার পেলেন কমলগঞ্জের চা বাগানের ৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ৩:০১ অপরাহ্ন


দুর্গম চা'বাগান থেকে বিদ্যালয়ে আসার জন্য শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বাইসাইকেল পেলেন মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ৫০ জন শিক্ষার্থী। 

 

রবিবার (২৫ মে ) সকাল ১১টা চাম্পারায় চা বাগানের প্রকল্প কার্যালয়ের প্রাঙ্গনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এ বাইসাইকেল বিতরনী অনুষ্ঠিত হয়। এসময় ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে শিক্ষার্থীকে বাইসাইকেল তুলে দেয়া হয়।

 

এসময় এ সময় উপস্থিত ছিলেন শিশু উন্নয়ন প্রকল্পের এলসিসি সদস্য জেনিস বিশ্বাস, প্রকল্প ব্যবস্থাপক সাইমন দাস অনিক, হিসাবরক্ষক রনি দাস, প্রকল্পের কর্মী লিটন পাশ প্রমুখ। 

 

জানা যায়, কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে (বিডি-০৪১৮) আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ন্যাশনওয়াইড কমিউনিটি ফাউন্ডেশনের সহযোগীতায় প্রকল্পের ২৬ জন মেয়ে ও ২৪ জন ছেলে ৫০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেয়া হয়।

 

এ বিষয়ে চাম্পারায় শিশু উন্নয়ন প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং বলেন, চাম্পারায় চা-বাগান থেকে মাধ্যমিক বিদ্যালয় অনেক দূর, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে যেতে অনেক সময় লাগে। প্রয়োজনের সময় যানবাহন পাওয়া যায় না। কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই উদ্যোগ তাদের অনেক উপকারে আসবে।

 

উল্লেখ্য, চাম্পারায় চা বাগান শিশু উন্নয়ন প্রকল্পের ৬ষ্ঠ শ্রেনী থেকে ৯ম শ্রেনীতে ৫০ জন শিক্ষার্থী পাশ্ববর্তী ইসলামপুর পদ্ধা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয় ও কুরমা চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ