২৬ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটসহ বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা

ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ২:১৩ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

চলতি সপ্তাহে আগামী পাঁচ দিন সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

 

সোমবার (২৬ মে) এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এ তথ্য জানান। 

 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং এটি আরও বিস্তার লাভ করতে পারে। এরই ধারাবাহিকতায় সিলেটসহ রংপুর, ময়মনসিংহ, ও রাজশাহীর কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

 

এছাড়া ২৬মেসহ আগামী ৫দিনে মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং উত্তর বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের প্রভাবে সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া সমৃদ্র উপকূলীয় অঞ্চলে সতর্কতা সংকেত জানানো হয়েছে। 

 

আগামীকাল মঙ্গলবার (২৭ মে): সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রায় অপরিবর্তিত থাকবে।

 

বুধবার (২৮ মে): সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে দেশের সবর্ত্রই তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

 

বৃহস্পতিবার (২৯ মে): সিলেটসহ দেশের অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 

শুক্রবার (৩০ মে): সিলেট বিভাগে আবারো অধিকাংশ জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে, তবে তাপমাত্রা থাকবে প্রায় একই রকম।

 

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং তার পরবর্তী সময় তাপমাত্রা বাড়তে পারে।

এছাড়া সিলেটসহ যেসব এলাকায় ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেসব অঞ্চলের বাসিন্দাদের জলাবদ্ধতার আশঙ্কায় সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ