সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক’র ২০২৬-২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল নির্বাচন কমিশনারদের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস শহিদ, সদরুন নূর, নুরুল হুসাইন, আফতাব আলী এবং আবুল কাসেম ইয়াহিয়া।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তৌফিকুল আম্বিয়া টিপু, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মান্না মুনতাসির এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজীরুল ইসলাম শিপন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সহ সভাপতি মানিক আহমেদ, মোহাম্মদ আলী রাজা, মোতাহার রুবেল, শফিকুর রহমান ও আব্দুল বারি চপল; সহ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহেল; সাংগঠনিক সম্পাদক দিনারুল ইসলাম; প্রচার সম্পাদক ইমরুল হাসান সজল; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম; ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক সোহান আহমেদ রনি; আইন ও আন্তর্জাতিক সম্পাদক ফয়সল আহমেদ; দপ্তর সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং মহিলা সম্পাদিকা আসমা বেগম।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন শামীম আহমেদ, মোহাম্মদ তোহেল আহমেদ, জাবেদ চৌধুরী, শরিফ খান, মোহাম্মদ সাহান, আব্দুল হালিম এবং হারুন মিয়া।
নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের ভেন্যু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
নবগঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসে সুনামগঞ্জবাসীর ঐক্য, সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ ইনক যুক্তরাষ্ট্রে বসবাসরত সুনামগঞ্জবাসীদের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পাশাপাশি সংগঠনটি বাংলাদেশেও বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউএসএ, প্রবাসী সংগঠন, নতুন কমিটি, সুনামগঞ্জ খবর, ইউএসএ