১২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

তাহিরপুরে মাদকসহ যুবক আটক

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন


সুনামগঞ্জের তাহিরপুরে ইয়াবা ট্যাবলেটসহ জুম্মন মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাতে উপজেলার মোল্লাপাড়া নামক এলাকা থেকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

 

গ্রেপ্তারকৃত জুম্মন মিয়া বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া যশপ্রতাপ গ্রামের মতি মিয়ার ছেলে।

 

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, গেল সপ্তাহে ইয়াবাসহ আরও দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

তাহিরপুর, সুনামগঞ্জ, আটক, মাদক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ