০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটকে পরিচ্ছন্ন শহরে রূপান্তরের স্বপ্ন ক্লিন সিটির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ১০:০৮ অপরাহ্ন


ক্লিন সিটি সামাজিক সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সদস্য সম্মাননা প্রদানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ মে) রাতে নগরীর সুবিদবাজারে সিলেট প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লিন সিটি সিলেটের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজিব আহমদ অপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুবেল আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবেদীন। তিনি ক্লিন সিটির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


প্রধান অতিথি'র বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্ন শহর গড়ার আগে দরকার পরিচ্ছন্ন মন। যারা নিজেকে গড়তে পারে, তারাই সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে সক্ষম। বক্তারা বলেন, আমরা যখন ক্লিন সিটির সদস্যদের রাস্তার পাশে ঝাড়ু হাতে দেখি, তখন বুঝি তারা শুধু ধুলা-ময়লা পরিষ্কার করছে না, বরং আমাদের মানসিকতাকেও বদলাতে চায়। তাদের এই প্রচেষ্টা আমাদের দায়িত্ববান নাগরিক হয়ে উঠতে উদ্বুদ্ধ করে। মানুষের মধ্যে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করছে ক্লিন সিটি। আমরা চাই, সিলেট হোক দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর। সেই লক্ষ্য পূরণে ক্লিন সিটির প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও ক্লিন সিটির উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাবেল, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার আবদুল মুহিত দিদার, সিলেট ভয়েস-এর প্রকাশক ও ক্লিন সিটির উপদেষ্টা সেলিনা চৌধুরী, নাট্যকার বেলাল আহমদ মুরাদ, সাহেদ মোশাররফ, আবিদুল ইসলাম রিমন, সিলেট ভয়েস-এর সম্পাদক দ্বোহা চৌধুরী এবং বার্তা সম্পাদক জামিল আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সাংবাদিক লতিফুর রহমান উজ্জ্বল, ক্লিন সিটির আহ্বায়ক হাফিজুর রহমান পাবেল, সদস্য সচিব জোবায়ের আহমদ, সদস্য নাসির উদ্দিন, সুয়েব নেওয়াজ, আব্দুল লতিফ, আবু তাহের, তারেক রহমান, উমর ফাহিম, সাদাত, ফাহিম আহমদ, রবিউল, ইব্রাহিম, মারুফ, রাজিব আহমদ, নাশিদ আহমদ, সাবের আহমদ, সাদি আহমদ, মোহাম্মদ রুম্মান, রিফাতুল গনি, দ্বীপ মল্লিক, রেদোয়ান আহমদ, রাসেল মিয়া, আলী হোসেন, হাফিজুর রহমান, ইব্রাহিম আহমদ, আলামিন, মিতু, সাদিয়া, সুরাইয়া, সাদিয়া বেগম, মাহিমা, জেরিন ও দিবা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লিন সিটির সদস্য ওলিউর রহমান নাঈম। অনুষ্ঠানের শেষ অংশে আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে ক্লিন সিটির সদস্যদের মাঝে সম্মাননা সনদ প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ক্লিন সিটি, সামাজিক সংগঠন,সিটি করপোরেশনের

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ