২৮ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ২৮ এপ্রিল, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন


আগামী ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে আবহাওয়া আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাতের সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত হতে পারে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিনের বেলায়, তবে রাতে সামান্য হ্রাস পেতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

আর্দ্রতার পরিমাণ সকাল ৯টায় ছিল ৯৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৮০ শতাংশ।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় (২৭ এপ্রিল সকাল ৬টা থেকে ২৮ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১ দশমিক ২ মিলিমিটার।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ১৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, ভারী বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা সিলেট, আবহাওয়া পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ