জগন্নাথপুরে কৃষকের ধান কেটে দিলেন বিএনপি নেতা
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন
স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের এক যুবক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২২ বছর বয়সী যুবক মুজাহিদ মিল্লাদ হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ ঘটনায় তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবাও আহত হয়েছেন। মুজাহিদ-নাফিসা দম্পতির বিয়ে হয় দুই বছর আগে। তাদের কোনো সন্তান নেই। এটি ছিল তাদের দ্বিতীয়বার মালয়েশিয়া ভ্রমণ।
জানা গেছে, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এক চালক তাদের বহনকারী ই-হেইলিং গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মুজাহিদ মিল্লাদ মারা যান। এসময় গুরুতর আহত হন তার স্ত্রী নাফিসা তাবাসসুম আদিবা। তিনি বর্তমানে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসাধীন।
মালয়েশিয়া পুলিশ জানায়, অভিযুক্ত ৩১ বছর বয়সী এক সেনাসদস্য যিনি দুর্ঘটনার সময় মদ্যপ ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। তার গাড়িতে থাকা আরেক নারী যাত্রীও আহত হয়েছেন, তবে চালক সামান্য আঘাত পেয়েছেন।
পুলিশ আরও জানায়, ভোর ৫টা ৩৮ মিনিটে মাজু এক্সপ্রেসওয়ের ১.৯ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালাক সেলাতান থেকে জালান তুন রাজাকমুখী সড়কে চলার সময় অভিযুক্তের চালানো ফোর্ড ফিয়েস্তা গাড়িটি বিপরীত লেনে উঠে একটি পেরোদুয়া আলজা গাড়িকে সজোরে ধাক্কা দেয়, যা ই-হেইলিং হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ই-হেইলিং গাড়ির চালক মাথায় আঘাত পেয়েছেন। দুর্ঘটনায় জড়িত সবাইকে কুয়ালালামপুর হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত নাফিসার চাচা জোহর বারুতে কর্মরত মোহিবুল হাসান জানান, ভোরে পরিবারের কাছ থেকে ফোন পেয়ে তিনি ঘটনাটি জানতে পারেন এবং দ্রুত হাসপাতালে ছুটে যান। তিনি বলেন, তারা শুধু বেড়াতে এসেছিল। তারা পর্যটক ছিল।
নিহতের চাচাতো ভাই আলমগীর জানান, তারা এক সপ্তাহের জন্য কুয়ালালামপুরে থাকার পরিকল্পনা করেছিলেন। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতালে এসে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। মরদেহ দেশে নিয়ে দাফনের প্রস্তুতি চলছে।
কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও প্রয়োগ বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহদ জামজুরি মোহদ ইসা গণমাধ্যমকে জানান, অভিযুক্ত চালকের ব্রেথালাইজার পরীক্ষায় অনুমোদিত সীমার চেয়ে বেশি অ্যালকোহল পাওয়া গেছে। তবে মাদক পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
মালয়েশিয়া, বাংলাদেশী যুবক নিহত, সড়ক দুর্ঘটনা