হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ এপ্রিল, ২০২৬ ৭:৫০ অপরাহ্ন
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ (পহেলা বৈশাখ) উদ্যাপন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে মূল অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সকাল ১০টায় ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমি থেকে জেলা পরিষদ মাঠ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সকাল ১১টায় শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, জাসাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করে।
দুপুর ১২টা ৩০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাদা দল ও আকাশি দলের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে খেলা ৩৪-৩৪ পয়েন্টে ড্র হলে টাইব্রেকারে আকাশি দল ৮-৪ পয়েন্টে জয়ী হয়।
দুপুর ১টায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মেলায় অংশ নেওয়া স্টলগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়।
বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত ম্যাজিক শো ও রম্য কৌতুক পরিবেশনা দর্শনার্থীদের মধ্যে আনন্দের সঞ্চার করে।
দিনব্যাপী কর্মসূচির সমাপনী ঘটে সন্ধ্যা ৬টায়। এ সময় অংশগ্রহণকারী সাংস্কৃতিক সংগঠনগুলোকে পুরস্কৃত করা হয় এবং সমাপনী বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।
দিনভর এ আয়োজনে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে পুরো জেলা শিল্পকলা একাডেমি ও শহীদ মিনার প্রাঙ্গণ উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে।
মৌলভীবাজার, পহেলা বৈশাখ, বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নববর্ষ উদযাপন