সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। এক বা দুই স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৮২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (১১ এপ্রিল সকাল ৬টা থেকে ১২ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে।
সিলেট আবহাওয়া, বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা বৃদ্ধি, সিলেট পূর্বাভাস, আবহাওয়া খবর