১৬ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার: মন্ত্রী আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন


সিলেট অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি প্রবাসীদের সেবা সহজ করতে সিলেটে একটি ‘প্রবাসী ভবন’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

রোববার (১২ এপ্রিল) সকালে সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রী সরাসরি সিলেটের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তদারকি করছেন। ফলে এসব প্রকল্প দ্রুত এগিয়ে যাচ্ছে।

 

মন্ত্রী বলেন, ঢাকা–সিলেট মহাসড়ক উন্নয়ন, রেলপথ আধুনিকায়ন এবং বিমানবন্দর সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেটের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

 

তিনি আরও বলেন, প্রবাসীদের সংখ্যা বেশি হওয়ায় সিলেটে একটি আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই ভবনের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন সরকারি সেবা সহজে পেতে পারবেন।

 

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চলমান উন্নয়ন কার্যক্রমের ফলে সিলেটে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং অঞ্চলটি একটি আধুনিক ও প্রাণবন্ত শহরে পরিণত হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, প্রবাসী ভবন, সিলেট, প্রকল্প বাস্তবায়ন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ