১৩ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

এমসি কলেজে তিন দিনব্যাপী বইমেলা শুরু কাল

প্রতিনিধি, এমসি কলেজ, সিলেট

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২৬ ৪:০০ অপরাহ্ন


সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলা-২০২৬’। আগামী ১৩, ১৪ ও ১৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা চলবে।

কলেজের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলায় বই বিক্রির পাশাপাশি থাকবে নানা সাংস্কৃতিক আয়োজন।
আগামীকাল সকাল ১০টায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আকমল হোসেন মেলার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবুল কালাম আজাদ।

মেলার প্রতিদিনের কর্মসূচিতে থাকছে ভাষা ও সাহিত্যবিষয়ক আলোচনা, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, দেশাত্মবোধক গান, লোকসংগীত, নাটক, নৃত্য এবং পুরস্কার ও সম্মাননা প্রদান।

আয়োজকেরা জানান, সাংস্কৃতিক পর্বে মুরারিচাঁদ কবিতা পরিষদ, মোহনা সাংস্কৃতিক সংগঠন, থিয়েটার মুরারিচাঁদ, রোভার স্কাউট ও বিএনসিসিসহ সিলেটের বিভিন্ন সংগঠন অংশ নেবে।

মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের বলেন, ‘বইমেলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।’

আয়োজকেরা আশা করছেন, বইপ্রেমীদের পদচারণায় জমে উঠবে মেলা প্রাঙ্গণ এবং শেষদিনেও থাকবে পাঠকদের ব্যাপক ভিড়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এমসি কলেজ বইমেলা, মুরারিচাঁদ কলেজ, সিলেট বইমেলা, সাংস্কৃতিক আয়োজন, বইমেলা ২০২৬

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ