২১ এপ্রিল ২০২৬

রাজনীতি / সরকার

সিলেটে YESS প্রোগ্রাম উদ্বোধন, শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন


সিলেটে Youth Entrepreneurship & Startups for Students (YESS Program) কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা জরুরি। এ জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্যোক্তা হয়ে উঠতে হবে এবং উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরও বলেন, উন্নত দেশগুলোর অগ্রগতির মূল চালিকাশক্তি দক্ষ মানবসম্পদ ও উদ্ভাবন। এ লক্ষ্যেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে আঞ্চলিক ‘নলেজ হাব’ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল কাইয়ুম চৌধুরী, ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী, ড. মো. সাজেদুল করিম, আনোয়ার হোসেন চৌধুরী ও খালেদ আহমদসহ অনেকে।

বক্তারা জানান, YESS প্রোগ্রামের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং স্টার্টআপ বিকাশে সহায়ক পরিবেশ তৈরি হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

YESS প্রোগ্রাম, শাহজালাল বিশ্ববিদ্যালয়, উদ্যোক্তা উন্নয়ন, সিলেট শিক্ষা, স্টার্টআপ বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ