সিলেটে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন
সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। সিলেট অঞ্চলের এক বা দুই স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় (৯ এপ্রিল সকাল ৬টা থেকে ১০ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ মিলিমিটার। এ ছাড়া ১০ এপ্রিল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১২ দশমিক ৮ মিলিমিটার।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে।
সিলেট আবহাওয়া, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টি সিলেট, তাপমাত্রা সিলেট, বজ্রসহ বৃষ্টি