সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ১০:০০ অপরাহ্ন
সিলেট ও এর আশেপাশের এলাকায় ফের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধায় আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করবে। জেলার বেশ কিছু স্থানে বজ্রসহ বৃষ্টি বা বজ্রপাতের সঙ্গে অস্থায়ী ঝড়ো বাতাস বইতে পারে। একইসঙ্গে স্বল্প কিছু স্থানে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আর্দ্রতার পরিমাণ সকাল ৯টায় ৮০ শতাংশ এবং বিকেল ৬টায় ৬১ শতাংশ রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় (০৬ এপ্রিল সকাল ৬টা থেকে ০৭ এপ্রিল সকাল ৬টা) ৯.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ বিকেল পর্যন্ত নতুন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
সিলেটে আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৫ টা ৩৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে।
সিলেট, বজ্রবৃষ্টি, আবহাওয়া বার্তা