সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৭ এপ্রিল, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
ভারতের আসাম অঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিট ৩১ সেকেন্ডে এ ভূমিকম্পের উৎপত্তি ঘটে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অক্ষাংশ ২৪ দশমিক ৮১ ডিগ্রি উত্তর ও দ্রাঘিমাংশ ৯২ দশমিক ৬২ ডিগ্রি পূর্বে, যা আসাম, ভারতের অন্তর্গত এলাকা।
আবহওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার স্বাক্ষরিত ভূমিকম্প সংঘটন বার্তায় বলা হয়, ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২৫৪ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ভূমিকম্পটি রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার হওয়ায় এটিকে হালকা শ্রেণির ভূমিকম্প হিসেবে উল্লেখ করা হয়েছে।
এদিকে ভারতের দ্যা হিন্দু পত্রিকায় একটি প্রতিবেদনে বলা হয়, ভারতের আসামের দক্ষিণাঞ্চলীয় হাইলাকান্দি জেলায় মঙ্গলবার দুপুরে ৪.৮ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি ছিল মাত্র ৫ কিলোমিটার গভীরে।
জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আশপাশের এলাকায় ঝাঁকুনি অনুভূত হলেও কোনো গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটি আসামের সিলচরের নিকটবর্তী হাইলাকান্দি জেলার বিভিন্ন এলাকা অনুভূত হয়।
আসাম, ভারত, ভূমিকম্প, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর