২৫ মে ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ এপ্রিল, ২০২৬ ৬:২০ অপরাহ্ন


সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে এক বা দুই স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস।

সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং সন্ধ্যায় তা ৭৮ শতাংশে নেমে আসে।

গত ২৪ ঘণ্টায় (৩ এপ্রিল সকাল ৬টা থেকে ৪ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১০১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া একই দিনের সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ০.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস, বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা, আবহাওয়া আপডেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ