সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১ এপ্রিল, ২০২৬ ৭:১২ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘন্টায় এক-দুই স্থানে বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১ এপ্রিল) সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, সিলেট অঞ্চলের আকাশ আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থেকে মাঝে মাঝে ঘন মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস।
আর্দ্রতার মাত্রা সকাল ৯টায় ছিল ৭৩ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে।
বৃষ্টিপাতের হিসাবে দেখা গেছে, গত ৩১ মার্চ সকাল ৬টা থেকে ১ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত সময়ে কোনো বৃষ্টি হয়নি। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে সিলেটে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৯ মিনিটে।
সিলেট, আবহাওয়া, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি