প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে হাওরাঞ্চল
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩১ মার্চ, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ ও নদী রক্ষায় দিনব্যাপী অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৮টার পর 'সচেতন নাগরিক সমাজ এর আয়োজনে এ সংক্রান্ত একটি ব্যানার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। ব্যানারে আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে
ফেসবুকে নিজের ওয়ালে এ সংক্রান্ত ব্যানারটি শেয়ার করেছেন বাদাঘাট এলাকার বাসিন্দা আল আমিন হুদা। তিনি জানান, পরিবেশ-প্রকৃতি রক্ষায় নদীটিকে বাঁচাতে হবে। আমরা এলাকার সচেতন সকল মানুষকে এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশের আহ্বান জানাচ্ছি।
সাম্প্রতিক সময়ে নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন বেড়েছে বহুগুণ। নদী তীরবর্তী ঘাগটিয়া আদর্শ গ্রাম, শিমুলবন এলাকা, লাউড়েরগড় খেয়া-মিল ঘাট, বিন্নাকুলী সেতু এলাকায় নিষিদ্ধ শিভ মেশিন দিয়ে পাড় থেকে বালু উত্তোলন যেন থামছে না। নদী পাড় থেকে বালু লুট বন্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিক সমাজের কেউ কেউ।
এ নিয়ে লেখক ও সমাজকর্মী আবুল হোসেন বলেন, গত পরশু যাদুকাটা পাড়ে গিয়ে বালু লুটের ভয়াবহ দৃশ্য দেখলাম। পুলিশ একপ্রান্তে দাঁড়িয়ে ঠিক এর বিপরীত পাড় থেকে লুট হচ্ছে বালু।
তাহিরপুর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, অবস্থান কর্মসূচির বিষয়ে কিছু জানিনা। পাড় কেটে বালু নিচ্ছে এমন অভিযোগে আজকেও একটি মামলার প্রস্তুতি চলছে। নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
যাদুকাটা নদী, তাহিরপুর বালু লুট, সুনামগঞ্জ বালুমহাল, বালুখেকো সিন্ডিকেট, অবৈধ বালু উত্তোলন