২১ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩১ মার্চ, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন

ছবিঃ সিলেট ভয়েস গ্রাফিক্স

সিলেট অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকার কথা বলা হয়েছে। এ সময় এলাকায় কয়েকটি স্থানে বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

 

একইসঙ্গে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। 

 

মঙ্গলবার (৩১ মার্চ) সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, পূর্বাভাস অনুযায়ী দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস আরও জানায়, সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ছিল ৭৭ শতাংশ।

 

বৃষ্টিপাতের হিসাবে ৩০ মার্চ সকাল ৬টা থেকে ৩১ মার্চ সকাল ৬টা পর্যন্ত মোট ১১ দশমিক ০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে ৩১ মার্চ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

 

আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৯ মিনিটে।

 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট, আবহাওয়া, বজ্রপাত, শিলাবৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ