১০ জুন ২০২৬

দৈনন্দিন

সিলেটে বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা কর্মকর্তারা, মানোন্নয়নে দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৬ ৭:২০ অপরাহ্ন

ছবিঃ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে কথা বলছেন মাঊশি সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী

সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও গোটাটিকর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা দুই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও শিক্ষার মান পর্যবেক্ষণ করেন।

 

সোমবার (৩০ মার্চ) দুপুরে পরিদর্শনে অংশ নেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী, উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ এবং সাংবাদিক আশরাফ আহমেদসহ সংশ্লিষ্টরা।

 

পরিদর্শনকালে বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কর্মকর্তারা। শিক্ষার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পাঠে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সিলেট অঞ্চলের শিক্ষার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

 

পরিদর্শন শেষে শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন কর্মকর্তারা।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, মাঊশি, শিক্ষাবোর্ড, বিদ্যালয় পরিদর্শন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ