বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘সীমিত’ : মুক্তাদির
রাজনীতি
প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।
রোববার (২৯ মার্চ) গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, ঘটনার পর সরকারের কাছে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য এসেছে। এ ছাড়া কয়েকজনকে জীবিত উদ্ধার করে গ্রিসের বিভিন্ন হাসপাতাল ও ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ মিশন ইতিমধ্যে গ্রিসের কোস্টগার্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় জীবিতদের সহযোগিতা এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উপায় খোঁজা হচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের জীবনকে টাকা বা সম্পদের সঙ্গে তুলনা করা যায় না। মানুষ যখন স্বেচ্ছায় অবৈধ পথে যায়, তখন সরকারের আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।
জানা গেছে, গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী তবরুক থেকে নৌকাটি গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়। ইউরোপে যাওয়ার আশায় যাত্রা করলেও সেই স্বপ্ন আর পূরণ হয়নি।
নিহতদের মধ্যে অন্তত ১০ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে তবরুকসহ লিবিয়ার বিভিন্ন তথাকথিত ‘গেম ঘরে’ এখনো অনেক বাংলাদেশি আটক থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
নুরুল হক, প্রতিমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, লিবিয়া, গ্রীস, ভূমধ্যসাগর