টানা বৃষ্টিতে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৬ মার্চ, ২০২৬ ৬:২৪ অপরাহ্ন
সিলেটে আজ আকাশ আংশিক থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, জেলার এক বা দুই জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আজ সকাল ৯টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৮ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় কমে দাঁড়িয়েছে ৫৪ শতাংশে।
গত ২৫ মার্চ সকাল ৬টা থেকে ২৬ মার্চ সকাল ৬টা পর্যন্ত এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।
সিলেট, আবহাওয়া, পূর্ভাবাস