ওসমানীনগরে পথশিশুদের মাঝে তালামীযে ইসলামিয়ার ঈদের পোশাক বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৫ মার্চ, ২০২৬ ৬:৫০ অপরাহ্ন
সকলস্থরে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বানে ব্যতিক্রমী সাংস্কৃতিক প্রচারণার আয়োজন করেছে বিশ্বনাথ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)।
বুধবার (২৫ মার্চ) দুপুরে বিশ্বনাথ প্রবাসী চত্ত্বরে এ কর্সূচির উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ পিএফজির পিস এম্বাসেডর মোনায়েম খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পিএফজির সমন্বয়কারী বদরুল ইসলাম মহসিন, হোসাইন সাইন আহমদ শাহীন, কাওসার খাঁন, রাছনা বেগম, মুক্তা রানী, মলয় ভট্টাচার্য, ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের শাহ টিপু প্রমুখ।
প্রচারণাটির শুরুতেই বক্তব্য রাখেন পিস এম্বাসেডর মোনায়েম খাঁন। প্রবাসী চত্ত্বর থেকে প্রচারনা গাড়িটি বিশ্বনাথ নতুন বাজার পরে বিশ্বনাথ পশুর হাটে গান পরিবেশন করে। এরপর প্রচারণা গাড়িটি পৌরসদর প্রক্ষিণ করে পুরাতন বাজার ধান হাঠায় এসে শেষ হয়।
প্রচারণায় বাউল ফরুক ও তাঁর দল গানে গানে শান্তি ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। প্রতিটি পয়েন্টেই বক্তারা সমাজের সকলস্থরে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
বিশ্বনাথ, সিলেট পিএফজি