টানা বৃষ্টিতে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৪ মার্চ, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন
সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা হাওয়াসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৬৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা কমে দাঁড়িয়েছে ৬৪ শতাংশ।
পূর্ভাবাসে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় (২৩ মার্চ সকাল ৬টা থেকে ২৪ মার্চ সকাল ৬টা পর্যন্ত) এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে সকাল ৫টা ৫০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।
সিলেট, আবহাওয়া, পূর্ভাবাস, বজ্রবৃষ্টি,